× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

৩৬ আবাসন প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল, ফ্ল্যাট কেনায় সতর্ক

Admin

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

৩৬ আবাসন প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল, ফ্ল্যাট কেনায় সতর্ক
রিয়েল এস্টেট বা আবাসন খাতে অনিয়ম রোধে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ এবং নিবন্ধনের মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগে ৩৬টি ডেভেলপার কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত ডেভেলপার এবং অননুমোদিত প্রকল্প থেকে প্লট বা ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকতে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

বাতিল হওয়া কোম্পানিগুলো হলো- ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস (প্রা.), তুরিন হাউজিং, বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, সাফিজ ল্যান্ডস ডেভেলপমেন্ট, আরডিপি প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক ২০০৮ বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, এসএফএল চন্দ্রিমা সিটি, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ী, নবধারা হাউজিং, রিচমন্ড ডেভেলপার্স, পূবালী ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রীম প্যারাডাইজ প্রপার্টিজ, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং, ম্যাগপাই হাউজিং- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় এসব কোম্পানি কোনো ধরনের আবাসন কার্যক্রম চালাতে পারবে না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনসাধারণকে এসব প্রতিষ্ঠানের প্রকল্প থেকে ফ্ল্যাট বা প্লট ক্রয়ের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির বলেন, ‘আমরা কিছু এলাকাবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলো নিবন্ধন দিয়ে থাকি। এজন্য কিছু শর্ত থাকে। লম্বা বিরতির দিয়ে কোম্পানিগুলোর নিবন্ধন নিয়ে পর্যালোচনা করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। অনেকেই শর্ত মানছে না। তবে তারা যত্রতত্র সাইনবোর্ড লাগাচ্ছে।’ 

তিনি বলেন, ‘প্রজেক্ট বাস্তবায়ন করার আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া লাগে। অনেকে সে অনুমতি নেয়নি। আবার নবায়ন করা লাগে। যারা এ ধরনের অনিয়ম করেছে, শর্তের লঙ্ঘন করেছে, সে প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। সব একই অভিযোগে নয়, বিভিন্ন অপরাধে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তবে তারা যদি পুনরায় শর্ত পূরণে করে আবেদন করে তাহলে নিবন্ধন ফিরে পেতে পারে।’ 

নোটিসে বলা হয়, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ উপধারা (২)(ঘ) অনুসারে রাজউকসহ অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ, সব সিটি করপোরেশন, সব পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ডের অধিক্ষেত্রভুক্ত এলাকা ব্যতীত বাংলাদেশের সমগ্র এলাকার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে সরকার কর্তৃক ‘কর্তৃপক্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

উক্ত আইনের ধারা-৫ মোতাবেক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেক রিয়েল এস্টেট ডেভেলপারকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হতে নিবন্ধন গ্রহণ এবং প্রকল্প অনুমোদন বাধ্যতামূলক। নথি দৃষ্টি দেখা যায়, আপনার প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হতে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে নিবন্ধন গ্রহণ করেছে এবং তা উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে উক্ত নিবন্ধন নবায়ন করা হয়নি। অথচ, নিবন্ধন সনদের শর্ত ও রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ এর বিধি-৪ অনুযায়ী মেয়াদ পূর্তির ৬০ দিন পূর্বে নবায়নের আবেদনের বিধান রয়েছে।

এমতাবস্থায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ এর বিধি ৫ অনুযায়ী বিধি-৪ ও নিবন্ধন সনদে উল্লিখিত শর্ত লঙ্ঘন করায় কেন আপনার প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত নিবন্ধন সনদ বা নিবন্ধন নবায়ন সনদ বাতিল করা হবে না এর সন্তোষজনক জবাব আগামী ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরাবরে দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ব্যর্থতায় জবাব সন্তোষজনক না হলে আইন বা বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিবন্ধন বা নিবন্ধন নবায়ন সনদ বাতিলসহ প্রযোজ্য পদক্ষেণ গ্রহণ করা হবে।

নিবন্ধন বাতিলের চিঠিতে বলা হয়েছে, ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ধারা ৪ উপধারা (২)(ঘ) এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’-এর বিধি ৫ অনুযায়ী, নিম্নবর্ণিত ৩৬টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর অতিক্রম করেছে। তাদেরকে ডাকা হলেও তারা শুনানিতে অংশ নেয়নি কিংবা সন্তোষজনক লিখিত জবাব দেয়নি। এজন্য ২৪২তম বোর্ড সভার ২১ নম্বর সিদ্ধান্ত ও ২৬৬তম বোর্ড সভার ২৭ নম্বর সিদ্ধান্ত অনুসারে এই কোম্পানিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team